সরকারি ওষুধ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা সদর হাসপাতালের ওষুধ চুরি করে বিক্রির অভিযোগে হাসপাতালের দুই কর্মচারীসহ তিনজনকে সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স নাসরিন বেগম, এমএলএসএস আবদুল ওয়াহাব ও ওষুধ বিক্রেতা মো. আখতারুজ্জামান। শেরপুর সদর থানার পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করে।গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন সহকারে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মিঞা মোহাম্মদ আলী আকবার আজীজীর আদালতে সোপর্দ করলে আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সঙ্গে আজ বৃহস্পতিবার রিমান্ডের ওপর শুনানির দিন ধার্য করেন। পরে গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।