সরকারি ওষুধ বিক্রির দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি ওষুধ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ খালিদ হোসেন এ শাস্তি ও জরিমানা করেন। ওই ওষুধ ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম। তিনি উপজেলার জগপুর বাজারের রাফিয়া ফার্মেসির মালিক।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ওই ফার্মেসিতে অভিযান চালায় পুলিশ। এ সময় ফার্মেসি থেকে বিনা মূল্যে সরবরাহের সেফরাডিন ৫০০ এমজি, ক্লক্সিলিন ও এজিসিনসহ বিভিন্ন ধরনের দুই হাজার ৫০০টি সরকারি বড়ি ও ক্যাপসুল উদ্ধার হয়। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।