সরকারি ওষুধ বিক্রির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে সরকারি ওষুধ বিক্রির দায়ে গিয়াস উদ্দিন (৪০) নামের এক স্বাস্থ্য সহকারীর এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে ওই আদেশ দেন।পরে গিয়াস এক লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন। গিয়াস কেশারপাড় ইউনিয়নের স্বাস্থ্য সহকারী এবং ৩ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে নিয়োজিত।ইউএনওর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউএনও সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের উপস্থিতিতে সেনবাগের কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট বাজারে গিয়াসের মুদি দোকানে অভিযান চালান। এ সময় দোকানে কয়েকটি কার্টন থেকে সরকারি হাসপাতালে বিনা মূল্যে বিতরণের বেশ কিছু ওষুধ পান।