সরকারি ওষুধ মজুদের দায়ে দুজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি হাসপাতালের বিনা মূল্যে বিতরণের ওষুধ অবৈধভাবে মজুদ করার দায়ে দুজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল রোববার চট্টগ্রামের মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ রায় দেন। রায়ে বিচারক দণ্ডপ্রাপ্ত দুজনকে তিন হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন।দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন ছোটন বৈদ্য ও ফিলিপ দাশ। এর মধ্যে ফিলিপ জামিনে আছেন। খালাস পাওয়া তিন আসামি হলেন: ছোটনের স্ত্রী উর্মি বিশ্বাস, শ্বশুর নির্মল বিশ্বাস ও শাশুড়ি লক্ষ্মী বিশ্বাস।আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৭ মে নগরের কোতোয়ালি থানার ইয়াকুবনগরের লইট্যাঘাট এলাকায় নির্মল বিশ্বাসের বসতঘর থেকে সরকারি হাসপাতালে বিনা মূল্যে বিতরণের খাওয়ার স্যালাইন, ইনজেকশন, সিরিঞ্জসহ প্রায় ১৫ লাখ টাকার ওষুধ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। ওই সময় পাঁচজনকে আটক করা হয়।