সরকারি কর্মকর্তা আওলাদের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ভবন ধসের ঘটনায় করা হত্যা মামলায় গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা আওলাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পরে তাঁকে কারাগারে নেওয়া হয়।

আজ সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারিক হাকিম শাহাজাদী তাহমিদা জামিনের আবেদন নাকচ করে আওলাদ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগা​মী ৩ মার্চ।
গত বছরের ১ জুন রানা প্লাজা ভবন ধসের ঘটনায় ওই ভবনের মালিক সোহেল রানাসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা ও ইমারত আইনের মামলায় অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ওই বছরের ২৬ ডিসেম্বর এ মামলায় অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে নয়জন আদালতে আত্মসমর্পণ করেন। এ মামলায় বর্তমানে জামিনে আছেন ১৬ জন। আওলাদসহ কারাগারে আছেন ১১ জন। সরকারি তিন কর্মকর্তাসহ ১৪ জন পলাতক। সরকারি তিন কর্মকর্তা হলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা ইউসুফ আলী, শহীদুল ইসলাম ও জামশেদুর রহমান।