সরকারি কর্মকর্তা ছিনতাইয়ের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কবীরপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার দুজন সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে র্যা বের পোশাক পরা দুর্বৃত্তরা।সূত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুস সবুর ও আমজাদ হোসেন টাকা তোলার জন্য গতকাল দুপুরে ইসলামী ব্যাংকের আশুলিয়ার জিরানী শাখায় যান। তাঁরা ব্যাংক থেকে এক লাখ ৮০ হাজার টাকা তুলে বাসযোগে কালিয়াকৈরে ফিরে যাচ্ছিলেন। বাসটি কবীরপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস সেটির গতি রোধ করে। এরপর মাইক্রোবাস থেকে র্যা বের পোশাক পরা পাঁচ দুর্বৃত্ত নেমে ওই দুই কর্মকর্তাকে জোর করে বাস থেকে নামায়। এরপর চোখমুখ বেঁধে তাঁদের মাইক্রোবাসে তুলে টাকা ছিনিয়ে নিয়ে আশুলিয়ার বারইপাড়া এলাকায় জঙ্গলে নিয়ে ছেড়ে দেয়।আবদুস সবুর বলেন, তাঁর শ্যালক আবুল হাশেম সৌদি আরব থেকে এই টাকা পাঠিয়েছেন। তিনি বলেন, হয়রানির ভয়ে তিনি থানায় গিয়েও মামলা না করে বাসায় ফিরে যান। আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুজ্জামান বলেন, এ রকম অভিযোগ নিয়ে এক ব্যক্তি থানায় এসেছিলেন। কিন্তু পরে অভিযোগ না দিয়েই চলে যান।