সরকারি কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে চম্পক দেওয়ানজী (৩৫) নামের এক সরকারি কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার ভোরে তাঁর লাশ উদ্ধার করা হয়। ছিনতাইকারীরা এই খুনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত চম্পক পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সহকারী ব্যবস্থাপক (হিসাব ও প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।
কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, চম্পক পরিবার নিয়ে নগরের মুরাদপুর এলাকায় থাকতেন। প্রতিদিনের মতো গতকাল ভোরে সাইকেল নিয়ে বের হন তিনি। ছিনতাইকারীরা খুন করে সিআরবির নির্জন এলাকায় ফেলে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরিবারের সদস্যরা এসে চম্পকের লাশ শনাক্ত করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করছি, ছিনতাইকারীরা সাইকেল ও মুঠোফোনের জন্য চম্পককে খুন করে সিআরবি এলাকায় ফেলে যায়। এখনো পর্যন্ত চম্পকের ব্যবহূত সাইকেল ও মুঠোফোন উদ্ধার করা সম্ভব হয়নি।’
চম্পক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরের মাস্টারপাড়া গ্রামের চপল দেওয়ানজীর ছেলে।
এদিকে এই খুনের ঘটনায় চম্পকের ছোট ভাই চিরঞ্জীব দেওয়ানজী কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন।