সরকারি কর্মচারী নেতা সালেউদ্দিনের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. সালেউদ্দিন সেলিম গত ১৫ আগস্ট দিবাগত রাত তিনটায় হূদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন সালেউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। গতকাল শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে বলেন, বিভিন্ন সময়ে সরকারি কর্মচারীদের ন্যায়সংগত দাবি আদায়ে সালেউদ্দিনের প্রচেষ্টা এবং ভূমিকার কথা স্মরণীয় হয়ে থাকবে।
সালেউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে আরও বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (ডব্লিউএফটিইউ) পক্ষে শফিউদ্দিন আহমেদ প্রমুখ।