সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। ২০০০ সালে আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রোববার সচিবালয়ে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। আগে এই হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ন্যস্ত ছিল। তথ্য বিবরণী।