সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা বাড়াতে সংসদে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা বাড়াতে গতকাল বৃহস্পতিবার সংসদে বিল উত্থাপন করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৫৭ বছরের স্থলে ৫৯ বছর করার সুপারিশ করা হয়েছে। সংসদকাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন। বিলটি ১০ কার্যদিবসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।রাষ্ট্রপতির ভাষণ: জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় গতকাল অংশ নেন আমেনা আহমেদ, ওমর ফারুক চৌধুরী ও এ কে এম রহমতউল্লাহ। এরপর সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।