সরকারি কর্মচারীদের চলতি মাসের বেতন ২৬ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা ও কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা এবং সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জুন মাসের পেনশনের অর্থ ২৬ জুন তারিখে প্রদান করা হবে।
গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখা হতে এ বিষয়ে আদেশ জারি করা হয়।