সরকারি কর্মচারীদের চাকরির তথ্য কম্পিউটারে সংরক্ষণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মচারীদের পেনশন, পদোন্নতি ও বদলিসহ বিভিন্ন কাজ দ্রুত নিষ্পত্তির জন্য চাকরিসংক্রান্ত তথ্য কম্পিউটারে সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সোমবার ঢাকা জেলা প্রশাসনের কর্মচারীদের কাছে এ কার্যক্রম চালুর সুফল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সরকারি কর্মচারীদের যাবতীয় তথ্য কম্পিউটারে সংরক্ষিত থাকলে অবসরের পর পেনশনের টাকা পেতে ভোগান্তি কমবে।