সরকারি কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কাজে বাধা দেওয়া এবং সাব-রেজিস্ট্রি কার্যালয়ের নথিপত্র তছনছ করার অভিযোগে পুলিশ গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে। গতকালই তাঁকে মানিকগঞ্জ বিচারিক আদালতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাঁর জামিনের আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।দলিল লেখকদের অভিযোগ, ঈদ বোনাসের নামে দাবি করা চাঁদা না দেওয়ায় সাব-রেজিস্ট্রি অফিসে ঢুকে তাণ্ডব চালালে হুমায়ুন কবিরকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। তবে হুমায়ুন কবিরের দাবি, ওই কার্যালয়ের কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে পুলিশে দেওয়া হয়েছে।