সরকারি কোষাগার থেকে বেতনের দাবি পৌর কর্মকর্তা-কর্মচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে দেওয়ার ব্যবস্থা করার দাবিতে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর টাউন হলের মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখা।
গতকাল বিকেলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু লায়েছ মো. বজলুল করিম। এতে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সংগঠনের শেরপুর, নকলা ও নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক যথাক্রমে মো. রফিকুজ্জামান, এস এম আবু সাইদ ও মোশাররফ হোসেন, নকলা পৌরসভার সচিব মো. মনিরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
সভায় সংগঠনের সভাপতি আবু লায়েছ মো. বজলুল করিম বলেন, পৌরসভার বর্তমান আয় দিয়ে উন্নয়নকাজ করলে আর বেতন-ভাতা দেওয়া সম্ভব হয় না। আবার বেতন-ভাতা দিলে উন্নয়নকাজ করা সম্ভব হয় না। তাই দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারের কোষাগার থেকে দিতে হবে।