সরকারি ক্রয় বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এ জন্য সরকারি ক্রয় সংস্কার-প্রক্রিয়াকে শক্তিশালী ও টেকসই করতে হবে। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত হবে।গতকাল বুধবার সকালে কুমিল্লায় আয়োজিত ‘পাবলিক প্রকিউরমেন্ট (পিপি) বিষয়ক ফিউচার সার্চ কনফারেন্স’ শীর্ষক এক অ্যাডভোকেসি কর্মশালায় বক্তারা এ কথা বলেন।বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের ইমপ্লিমেন্টেশন মনিটরিং ও ইভ্যালুয়েশন ডিভিশনের (আইএমইডি) অন্তর্ভুক্ত সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এটি বাস্তবায়ন করছে। পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২-এর বাংলাদেশ সেন্ট্রাল ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) সামাজিক সচেতনতা ও যোগাযোগ কার্যক্রম হিসেবে ওই কর্মশালার আয়োজন করে।সকাল সাড়ে নয়টায় কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল মান্নানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও সিপিটিইউর কর্মকর্তা আজিজ তাহের খান।কর্মশালায় কাঙ্ক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরি ও উপস্থাপন করা হয়।এতে স্থানীয় প্রশাসন, সরকারি ক্রয়কারী সংস্থাগুলোর প্রতিনিধি, ঠিকাদার, সুশীল সমাজ ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।