সরকারি খরচে আইন সহায়তা বিষয়ক গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল মঙ্গলবার ‘উপজেলা লিগ্যাল এইড কমিটি’র ওরিয়েন্টেশন ও বিরল উপজেলায় দরিদ্র মানুষের জন্য সরকারি খরচে আইন সহায়তাবিষয়ক গণশুনানি হয়েছে।
কাহারোলের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মাহাবুব আলী মুয়াদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম মোল্লা বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ।
ওরিয়েন্টেশনে জাস্টিস ফর অল প্রকল্প কার্যক্রম বিষয়ে আলোচনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. দেলওয়ার হোসেন। আলোচক হিসেবে সহযোগিতা করেন প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. আজিজুল হক।
এদিকে দুপুর ১২টায় বিরল উপজেলায় ‘সরকারি খরচে আইনি সহায়তাবিষয়ক’ গণশুনানি হয়। উপজেলা পরিষদ চত্বরে, জাস্টিস ফর অল দিনাজপুর প্রকল্প ও উপজেলা আইন সহায়তা কমিটির যৌথ আয়োজনে এ গণশুনানি হয়।