সরকারি গাছ কাটার অভিযোগে জামায়াত নেতার নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি গাছ কাটার অভিযোগে কুমিল্লার লাকসামে উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গত সোমবার কুমিল্লা জেলা পরিষদের পক্ষে জরিপকারী (সার্ভেয়ার) মো. জহিরুল কাইয়ুম বাদী হয়ে লাকসাম থানায় মামলাটি দায়ের করেন।সোমবার প্রথম আলোতে ‘সরকারি গাছ কাটলেন জামায়াত নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, লাকসাম জামায়াতের আমির মো. আবদুল মোবিন গত রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন দুটি গাছ অবৈধভাবে কেটে ফেলেন। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে ওই দিনই জেলা পরিষদের জরিপকারী মো. জহিরুল কাইয়ুম সরেজমিনে তদন্ত করে কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের কাছে একটি প্রতিবেদন দেন।লাকসাম থানার পুলিশ জানায়, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক এই ব্যাপারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চিঠি দেন। চিঠির পরিপ্রেক্ষিতে মো. জহিরুল কাইয়ুমের দেওয়া প্রতিবেদনটি থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়।কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক জানান, সরকারি গাছ কাটার সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন এবং ঘটনাস্থলে জেলা পরিষদের একজন জরিপকারীকে পাঠান।ইউএনও মো. শাহগীর আলম জানান, জেলা পরিষদের প্রশাসকের নির্দেশ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে কাটা গাছগুলোর বিভিন্ন অংশ জব্দ করা হয়।লাকসাম থানার ওসি আবুল খায়ের মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।