সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া এস এ স্কুল অ্যান্ড কলেজের পূর্ব পাশের সরকারি জায়গা থেকে প্রায় ১২৫ বছরের পুরোনো একটি রেইনট্রি গাছ কেটে নেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান জানান, গাছ কাটার বিষয়ে মামলা করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, প্রায় ৫০ ফুট দীর্ঘ ও ১৬ ফুট বেড়ের ওই গাছটি কেটে ট্রলারে ওঠানো হচ্ছে। স্থানীয় মোহামঞ্চাদ হোসেন হাওলাদার (৮৫) জানান, গাছটি কমপক্ষে ১২৫ বছর আগে লাগানো হয়েছে। ৩৫ জন শ্রমিক গত এক সপ্তাহে ওই গাছটি কেটেছেন। এলাকাবাসী জানান, স্থানীয় নারায়ণ সূত্রধর ও কানাই সূত্রধর গাছটি একই এলাকার কাঠ ব্যবসায়ী ছাবের আলী খানের কাছে বিক্রি করেন। ছাবের আলী খান জানান, প্রায় দেড় বছর আগে এক লাখ ২০ হাজার টাকায় তিনি গাছটি কিনেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কাঠ ব্যবসায়ী জানান, ওই গাছটির দাম কমপক্ষে দুই লাখ টাকা হবে। সংশ্লিষ্ট কনকদিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোজাহেরুল ইসলাম বলেন, গাছটি অর্পিত সম্পত্তিতে হওয়ায় একাধিকবার কাটতে বাধা দেওয়া হয়েছে। নারায়ণ সূত্রধরের ছেলে সুমন সূত্রধর জানান, ওই গাছটি তাদের রেকর্ডীয় সম্পত্তিতে। ভুল তথ্য উপস্থাপন করে অর্পিত সম্পত্তি দেখানো হয়েছে এবং ওই সম্পত্তির মালিকানা পাওয়ার জন্য তাঁরা আদালতে মামলা করেছেন।