সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের অনুমতি ছাড়াই পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া-নওমালা সড়কের ল্যাংড়া মুন্সীর সেতুর পাশ থেকে দুটি রেইন ট্রি ও একটি তালগাছ স্থানীয় এক ব্যক্তি কেটে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে শ্রমিক নিয়োগ করে গাছগুলো কাটা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সড়কের পাশের ওই গাছগুলো দাশপাড়া এলাকার আবদুল কাদের মিয়া কেটে নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাঠ ব্যবসায়ী জানান, ওই গাছ তিনটির দাম কমপক্ষে ৪০ হাজার টাকা। আবদুল কাদের মিয়া দাবি করেন, ‘ওই গাছগুলো আমার সম্পত্তিতে পড়েছে এবং এগুলো আমি নিজে লাগিয়েছি। এ কারণে গাছগুলো কাটা হয়েছে।’ উপজেলা বন কর্মকর্তা মো. চান মিয়া জানান, গাছ কাটার বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে খোঁজ নিয়ে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।