সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোসহ ছয় দফা দাবিতে গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম শহরে শিক্ষিত বেকারেরা মিছিল ও মানববন্ধন করেছেন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর সঞ্চারকলিপি দেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, কয়েক শ শিক্ষিত বেকার বেলা ১১টার দিকে খলিলগঞ্জ বাজার এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে। আধা ঘণ্টা পরে আবার মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সঞ্চারকলিপি পেশ করা হয়। শিক্ষিত বেকারদের দাবিগুলো হলো সরকারি চাকরির জন্য আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করা, শিক্ষাঙ্গনে সেশনজট কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে ফলাফল দ্রুত প্রকাশ করা, নিয়োগ-প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, পদ শূন্য থাকা সাপেক্ষে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা ও ব্যাংক ড্রাফটের নামে অতিরিক্ত অর্থ গ্রহণ বন্ধকরণ।