সরকারি চাকরিতে গাজীপুরের কোটায় কাজ করছে অন্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে গাজীপুরের স্থায়ী বাসিন্দাদের জন্য নির্ধারিত কোটায় অন্য জেলার লোক নেওয়া হচ্ছে। গতকাল রোববার গাজীপুর প্রেসক্লাবে জেলা নাগরিক কমিটির এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।লিখিত বক্তব্যে কমিটির নেতারা বলেন, এই জেলায় সরকারি বিভিন্ন পদে যাঁরা যোগ দিচ্ছেন; তাঁরা প্রত্যেকে নিজ জেলা কোটায় চাকরি করতেন। এসব কর্মকর্তা-কর্মচারী গাজীপুরে বদলি হয়ে আসায় সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও সংরক্ষিত জেলা কোটায় স্থানীয় লোকজন চাকরি পাচ্ছে না। এতে জেলাবাসীর অধিকার ক্ষুণ্ন হচ্ছে।লিখিত বক্তব্যে গাজীপুরবাসীর স্বার্থ সংরক্ষণে ভিন্ন জেলা থেকে আসা কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে নিজ জেলায় ফেরত পাঠানোর দাবি জানানো হয়। এরপর শূন্য পদে গাজীপুরের বাসিন্দাদের নিয়োগের দাবি জানান কমিটির নেতারা।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন গাজীপুর নাগরিক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, আতাউর রহমান, শাহ আলম, কে এম রাজীব খন্দকার প্রমুখ।