সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩৫ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে খুলনার দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন পালিত হয়েছে।বাংলাদেশ সাধারণ ছাত্রছাত্রী পরিষদের ব্যানারে খুলনার ঐতিহ্যবাহী বিএল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন পালিত হয়। খুলনা-যশোর মহাসড়কের পাশে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, নানা কারণে শিক্ষাজীবন শেষ করতে অনেক সময় লেগে যাচ্ছে। চাকরি খুঁজতে খুঁজতে ৩০ বছর পার হয়ে গেলেও অনেকে ভালো একটা চাকরি পাচ্ছেন না। বিসিএসের ক্ষেত্রেও একই সমস্যা। তাই সরকারি চাকরিতে ঢোকার বয়স ৩৫ বছরে উন্নীত করতে হবে। এ সময় আরও বক্তৃতা করেন ওয়াজেদ আলী, রানা পারভেজ, সাইফুল জামান, মেহেদী হাসান মোড়ল, শেখ রেজাউল করিম, স্বপন ঘোষ, সুব্রত দেবনাথ, পার্থ মজুমদার, অসিম সরকার, বিনু ইসলাম, রাবেয়া খাতুন, লাভলী ইয়াসমিন প্রমুখ।