সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস ক্যাডারসহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আদেশটি গতকাল রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।তবে আদেশটি জারি হয় ১২ জানুয়ারি। এর আগে গত ১৯ ডিসেম্বর মন্ত্রিসভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদারের সই করা আদেশে বলা হয়, বিসিএস ক্যাডারসহ সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষণ করা হবে। বিদ্যমান কোটাগুলোর মধ্যে যে কোটায় পর্যাপ্তসংখ্যক যোগ্য প্রার্থী পাওয়া যাবে না, সেই কোটা ১ শতাংশ যোগ্য প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে।