সরকারি চাকরির পাঁচ শতাংশ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম পাঁচ শতাংশ কোটা সংরক্ষণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা। তাঁরা এই কোটা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাধ্যমেই পূরণের দাবি জানান।প্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগঠন ‘ডিসঅ্যাবল স্টুডেন্টস সোসাইটি অব চিটাগাং ইউনিভার্সিটি’র আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম ও সহসভাপতি আবদুল মালেক।