সরকারি চাকুরেদের বেতনকাঠামো আবার সংশোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি চাকরিজীবীদের জন্য গত ডিসেম্বরে জারি করা জাতীয় বেতনকাঠামো আবার সংশোধন করা হয়েছে। নবম ধাপে (গ্রেড) যাঁরা বেতন পান, এবারের সংশোধন তাঁদের বিষয়ে।
সংশোধন করে গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ চারটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।
এই সংশোধনের মাধ্যমে ক্যাডার-নন ক্যাডার কর্মকর্তাদের মধ্যে যতটা সম্ভব সমতা আনা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দাবি করেন।
অষ্টম বেতনকাঠামোতে ক্যাডার কর্মকর্তাদের অষ্টম ধাপ এবং নন-ক্যাডারদের নবম ধাপে প্রারম্ভিক বেতন নির্ধারণ করা হয়েছিল। নন-ক্যাডার কর্মকর্তারা এ নিয়ে সরকারের কাছে ক্ষোভ প্রকাশ করেন। সংশোধনের পর ক্যাডার ও নন-ক্যাডার উভয় কর্মকর্তাই বেতন পাবেন নবম ধাপে।