সরকারি চাপে দুদক নতি স্বীকার করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাপ বা রাজনৈতিক প্রভাবে দুর্নীতি দমন কমিশন (দুদক) নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দুদকের নতুন চেয়ারম্যান মো. বদিউজ্জামান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।নির্বাচন সামনে রেখে সরকারের পক্ষ থেকে তাদের রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের সুপারিশ করলে দুদকের ভূমিকা কী হবে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, ‘মহাজোট সরকার ক্ষমতায় এসেই এসব রাজনৈতিক মামলা প্রত্যাহারে দুদকের কাছে সুপারিশ করেছিল। তখনো দুদক এসব মামলা প্রত্যাহার করেনি। আমি দায়িত্বে থাকাকালেও দুদক থেকে এসব মামলা প্রত্যাহার করা হবে না।’