সরকারি চ্যানেল সম্প্রচার প্রসঙ্গে জ্ঞাতব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেব্ল অপারেটররা তাঁদের নেটওয়ার্কের প্রাইম ব্যান্ডে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করছেন না। ফলে দর্শক এই তিনটি টেলিভিশনের অনুষ্ঠানের স্পষ্ট শব্দ ও স্বচ্ছ ছবি পাচ্ছে না।কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর ১৬(১) ধারা অনুসারে প্রত্যেক কেব্ল অপারেটরের জন্য তাঁর নেটওয়ার্কের প্রাইম ব্যান্ডে সরকারি চ্যানেলগুলো অগ্রাধিকারক্রমে ও আবশ্যিকভাবে সম্প্রচার করা বাধ্যতামূলক।তাই বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের স্পষ্ট শব্দ ও স্বচ্ছ ছবি তাঁদের নেটওয়ার্কের মধ্যে সম্প্রচারের বিষয়টি সর্বাগ্রে নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।সরকারি এ আদেশ পরিপালনে ব্যর্থ কেব্ল অপারেটরদের লাইসেন্স বাতিলসহ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি।