সরকারি ছুটির অর্ধেকই পড়েছে শুক্র-শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ছুটি থাকছে ২২ দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানাতে পরে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সচিব বলেন, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে আট দিন। এই ২২ দিনের সরকারি ছুটি অনুমোদন হলেও ১০ দিন সাপ্তাহিক ছুটি পড়ছে। এর মধ্যে সাধারণ ছুটির ১৪ দিনের মধ্যে শুক্র ও শনিবার পড়েছে ছয় দিন। আর নির্বাহী আদেশের আট দিন ছুটির মধ্যে শুক্র ও শনিবার পড়েছে চার দিন।