প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কিন্তু পূজায় সরকারিভাবে ছুটি না থাকায় উৎসব পূর্ণতা পায় না। সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব রেখে অনন্ত তিন দিন দুর্গাপূজার ছুটি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট|