সরকারি ছুটির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র দিন ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে। খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন ও চতুর্থ কাউন্সিল উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটির জাতীয় সম্মেলন ও চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত হবে।