প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এলাকা থেকে গতকাল মঙ্গলবার নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১৭ শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈন উদ্দিন স্থাপনা উচ্ছেদ ও জমি উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন। মো. মাঈন উদ্দিন বলেন, এক ব্যক্তি ১৭ শতক সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করছিলেন। খবর পেয়ে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি জমি উদ্ধার করা হয়। উদ্ধার করা জমির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।