সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার সোনারগাঁ স্টেডিয়ামের সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার ওই জমিতে কারখানা কর্তৃপক্ষের লাগানো সাইনবোর্ড অপসারণ করা হয়।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ১৯ জানুয়ারি সোনারগাঁ পৌরসভার সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ২ নম্বর ফটক এলাকায় ৫ দশমিক ৮৯ একর জমিতে সোনারগাঁ স্টেডিয়াম গড়ে তুলতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন। ‘ক’ তফসিলভুক্ত এসব অর্পিত সম্পত্তি বর্তমানে ক্রীড়া সংস্থার নামে ইজারা দেওয়া আছে। এক বছর ধরে এএনপি ব্যাটারি কারখানার মালিক আলাউদ্দিন মিয়া বানোয়াট একটি দলিলের মাধ্যমে ওই সরকারি জমি ক্রয় দেখিয়ে দখলের পাঁয়তারা করছেন। এরই অংশ হিসেবে তিনি তিন মাস আগে ওই জায়গায় কারখানার নামে একটি সাইনবোর্ড লাগিয়ে নিজের দখলে নেন। পরে এলাকাবাসী স্টেডিয়ামের জায়গা উদ্ধারে মিছিল করলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। তিন মাস আগে প্রশাসনের পক্ষ থেকে একবার সাইনবোর্ডটি তুলেও ফেলা হয়।