সরকারি জমি দখলের অপরাধে দুজনের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখলের অভিযোগে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শক্রবার আদালত তাঁদের জরিমানা করেন।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, সোনাপুর বাজারের প্রায় ৫ শতাংশ জমি দখল করে স্থানীয় মাছুম হোসেন (২৪) ও মো. হারুন (৪০) দোকানঘর নির্মাণ করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই স্থানে অভিযান চালান। এ সময় দখলদার মাছুম ও হারুন এবং চারজন শ্রমিককে আটক করে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে মাছুম ও হারুনকে ইউএনও মোহাম্মদ আবু ইউসুফ ৩০ হাজার টাকা জরিমানা করেন।