সরকারি জমি দখলের চেষ্টা ইউপি চেয়ারম্যানের!
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল হক সরকারি একটি জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ধল বাজারে অবস্থিত কৃষি কার্যালয়ের গুদামঘরটি চেয়ারম্যান নূরুল হক ভেঙে ফেলেন। সেখানে তিনি মাটি ফেলা শুরু করেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শনিবার পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান নূরুল হক বলেন, এটা ইউনিয়ন পরিষদের জায়গা। জনপ্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য ওই জায়গায় দোকান তৈরির কাজ চলছে। এর মাধ্যমে ইউনিয়নের আয় বাড়ানো হবে।উপজেলা কৃষি কর্মকর্তা মুহামঞ্চদ শফিকুর রহমান বলেন, নূরুল হককে গুদামঘরটি না ভাঙার জন্য তিনি একাধিকবার অনুরোধ করেন। কিন্তু তিনি তাঁর কথা শোনেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহামঞ্চদ আলতাফ হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই ভূমিতে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।