সরকারি জমি বিক্রির অভিযোগ অনুসন্ধান করছে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে প্রায় দুই যুগ ধরে বন্ধ একটি শিল্পপ্রতিষ্ঠানের কথিত পরিচালকদের বিরুদ্ধে সরকারিভাবে বরাদ্দ পাওয়া জমি বিক্রি ও তৎকালীন ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে নামজারির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯ জুলাই অভিযোগটি অনুসন্ধান করার জন্য দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরিদপুর কার্যালয়ে পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদকের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক মো. জুলফিকার আলী প্রথম আলোকে জানান, নির্দেশ পাওয়ামাত্রই অনুসন্ধান হয়েছে। ৩০ কর্মদিবসের মধ্যে অনুসন্ধানী প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে মামলা করে পরবর্তী সময়ে তদন্ত করবে দুদক।