সরকারি জমিতে অবৈধ বিনোদনকেন্দ্র অনুসন্ধানে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলায় সরকারি জমিতে অবৈধভাবে গড়ে তোলা বিনোদনকেন্দ্রগুলোর বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।
দুদক সূত্র জানায়, এই পাঁচ জেলায় বন বিভাগ, রেলওয়ে ও ওয়াক্ফ স্টেটের জমি দখল করে বেশ কিছু বাগানবাড়ি, রিসোর্ট, হোটেল, রেস্ট হাউস, পিকনিক স্পট ইত্যাদি গড়ে তোলা হয়েছে বলে দুদকের কাছে অভিযোগ এসেছে। চলতি সপ্তাহে এসব অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যেই এসব অবৈধ স্থাপনার তালিকা করে অনুসন্ধানের প্রাথমিক কাজ শুরু হয়েছে।