সরকারি জমিতে করতে চেয়েছিলেন ‘জয় বাংলা হোটেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর অফিস:aক্ষমতার দাপট দেখিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী হাটে পাঁচটি দোকান উচ্ছেদ করে ‘জয় বাংলা হোটেল’ নাম দিয়ে সাইন বোর্ডে ‘নৌকা’ প্রতীক ব্যবহার করেছিলেন উপজেলার শতগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বারিক। দোকানদারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশ গত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে। ক্ষতিগ্রস্ত দোকানদারেরা জানান, হাটের আড়াই শতক সরকারি জমি ইজারা নিয়ে তাঁরা পাঁচজন দোকান করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। তাঁদের দোকানের পেছনে ৪৩ শতক জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে আবদুল বারিকের। তিনি তাঁদের দোকানের জায়গা দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছিলেন। দুই মাস আগে ঝড়ে পাঁচটি দোকানের ক্ষতি হয়। এই সুযোগে আবদুল বারিক তাঁদের দোকানের জায়গা জবর দখল করে সেখানে ‘জয় বাংলা’ নাম দিয়ে একটি খাবার হোটেল করেন। সাইন বোর্ডে ব্যবহার করেন নৌকা প্রতীক। এ বিষয়ে তাঁরা বীরগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন।বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, ইউএনওর নির্দেশে পুলিশ মঙ্গলবার বারিককে গ্রেপ্তার করে। শতগ্রাম ইউনিয়নের তহশিলদার বাদী হয়ে বারিকের বিরুদ্ধে মামলা করেছেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল করিম ভূঁইয়া জানান, সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ইমারত আদেশ ১৯৭০-এর জবরদখল উচ্ছেদ-সংক্রান্ত আইন-৭ (১) ধারামতে, ৫০০ টাকা জরিমানা ও একদিন হাজতবাস এবং ১৫০ টাকার স্ট্যাম্পে মুচলেকা প্রদান সাপেক্ষে আবদুল বারিককে গতকাল বিকেলে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।এর আগে গত মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ থানায় বারিক সাংবাদিকদের কাছে বলেন, ‘জমিটি আমি দখল করার পর সরকারের কাছ থেকে লিজ নিতাম।’