সরকারি জমিতে পুকুর কাটছেন আ.লীগের নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুরের দোবিলা বিলের প্রায় ৬০ বিঘা জমি দখল করে আওয়ামী লীগের স্থানীয় নেতা নুরুজ্জামান মিয়া পুকুর কাটছেন বলে অভিযোগ উঠেছে। খননযন্ত্র দিয়ে মাটি কেটে পুকুরের পাড় বাঁধার কাজ চলছে।
নুরুজ্জামান মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে কার্যকরি কমিটির সদস্য। তাঁর দাবি, তিনি ক্রয়সূত্রে এই জমির মালিক। এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান, ১০ দিন ধরে নুরুজ্জামান বিলের প্রায় ৬০ বিঘা জমি দখল করে পুকুর কাটছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান জানান, যেখানে পুকুর কাটা হচ্ছে, তা সরকারি বিলের জমি। ইতিমধ্যে নুরুজ্জামানকে পুকুর কাটা বন্ধ করতে বলা হয়েছে।