প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালী বাজারের সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করছেন আজাদ হোসেন নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি কালুখালী গ্রামে; তিনি উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।আজাদ হোসেনের ভাষ্য, বাজারে ইতিপূর্বে অনেকেই সরকারি জায়গায় ঘর করে ব্যবসা করছেন। তিনিও একইভাবে করার চেষ্টা করছেন। সরকারি লোকজন বাধা দেওয়ায় তিনি কাজ বন্ধ রেখেছেন। এখন তিনি সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছেন। বাজার রাখতে গেলে ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরাদুল হক বলেন, নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই স্থাপনাসহ বাজারে আরও যেসব অবৈধ দোকান রয়েছে তার তালিকা করা হচ্ছে।