সরকারি জায়গা দখল করে দোকানঘর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবার রাতে সরকারি হাটবাজারের জায়গা অবৈধভাবে দখল করে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি একটি দোকানঘর তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ খবর পেয়ে গতকাল বুধবার দুপুরে স্থানীয় শাপলাপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে হাটবাজারের ওপর নির্মাণাধীন ওই স্থাপনা উচ্ছেদ করে দেন। কিন্তু এর পরও ওই প্রভাবশালীর লোকজন ফের দোকানঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এলাকাবাসী জানান, উপজেলার শাপলাপুর হাটবাজারের মধ্যে মঙ্গলবার রাতে আবুল কাসেম নামের এক ব্যক্তির লোকজন একটি দোকানঘর নির্মাণ করে। পরে এলাকাবাসী ও হাটবাজারের লোকজনের বাধার মুখে তারা ঘর নির্মাণের কাজ শেষ করতে পারেনি। তবে সরকারি জায়গার ওপর দোকানঘর নির্মাণের অভিযোগ অস্বীকার করে আবুল কাসেম বলেন, তিনি নিজের জায়গায় দোকানঘর নির্মাণ করছেন।