সরকারি টিলার মাটি বিক্রি, একজনের ছয় মাসের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ভ্রাম্যমাণ আদালত একটি সরকারি টিলার মাটি কেটে অন্যত্র বিক্রির অপরাধে নুরুদ্দিন জাহাঙ্গীর (৪২) নামে এক মাটি ব্যবসায়ীর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন। এ ছাড়া মাটি বহনের কাজে ব্যবহূত তিনটি পিকআপ ভ্যান জব্দ করে নিলামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহামঞ্চদ মনসুর উদ্দিন জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন, দীর্ঘদিন থেকে একটি প্রভাবশালী মাটি ব্যবসায়ী সিন্ডিকেট প্রকাশ্যে সরকারি টিলার মাটি কেটে অন্যত্র বিক্রি করছে। গতকাল মঙ্গলবার দুপুরেও অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ পেয়ে তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প-২ এলাকায় দেখতে যান। সেখানে বান্দরিয়া টিলা নামে সরকারি খাসের একটি টিলায় বেশ কিছু লোক মাটি কেটে তিনটি পিকআপে তুলতে দেখেন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার শ্রমিকেরা পিকআপ রেখেই দ্রুত পালিয়ে যান। এ সময় মাটি বিক্রির সিন্ডিকেট-প্রধান নুরুদ্দিন জাহাঙ্গীর নিজের দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে মাটি না কাটার মৌখিক অঙ্গীকার করেন। ভ্রাম্যমাণ আদালত নুরুদ্দিন জাহাঙ্গীরকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে ফেনী কারাগারে পাঠান ও এক লাখ টাকা জরিমানা আদায় করেন।