সরকারি দর কম, চুক্তিবদ্ধ হচ্ছেন না চালকল-মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ৬১টি তালিকাভুক্ত চালকলের মধ্যে মাত্র ১৪টির মালিক সরকারের সঙ্গে চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছেন৷ সময়সীমা গত মঙ্গলবার শেষ হলেও পর্যাপ্ত কলমালিকেরা চুক্তিবদ্ধ না হওয়ায় সরকার চুক্তির মেয়াদ ২৬ মে পর্যন্ত বাড়িয়েছে৷ সরকার নির্ধারিত দরের চেয়ে বাজারে দাম বেশি হওয়ায় তাঁরা চুক্তি করছেন না৷
উপজেলা ধান-চাল সংগ্রহ কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ আলম বলেন, এই উপজেলার ৬১টি তালিকাভুক্ত চালকল রয়েছে। অথচ বেঁধে দেওয়া সময়ে মাত্র ১৪টি চালকলের মালিক সরকারের সঙ্গে চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছেন।
এতে চাল সংগ্রহে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে না৷ তাই ২৬ মে পর্যন্ত দ্বিতীয় দফায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে৷