সরকারি দলকে সুবিধা দিতে ইসি তৎপর: বাম মোর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের সাম্প্রতিক তৎপরতা অগণতান্ত্রিক, অদূরদর্শী ও আত্মঘাতী, সরকারি দলকে বাড়তি সুবিধা দিতে তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার তোপখানা রোডের নির্মল সেন সম্মেলনকেন্দ্রে আয়োজিত গণতান্ত্রিক বাম মোর্চার সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। নেতারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের ক্ষমতা (৯১-ই ধারা) বাতিল হলে কমিশন ঠুঁটো জগন্নাথে পরিণত হবে এবং নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা বেড়ে যাবে। এ অবস্থায় আজিজ কমিশনের মতো বর্তমান নির্বাচন কমিশনকে বিদায় দেওয়া ছাড়া রাজনৈতিক দল ও জনগণের ভিন্ন কোনো উপায় থাকবে না। বক্তারা কমিশনকে অগণতান্ত্রিক ও বিতর্কিত তৎপরতা পরিহার করে রাজনৈতিক দল ও জনগণের মতামত নিয়ে নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোর্চার সমন্বয়ক বিপ্ল্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের নেতা মবিনুল হায়দার চৌধুরী, গণতান্ত্রিক বিপ্ল্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।