প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল শুক্রবার এক বিবৃতিতে দাবি করেছেন, সরকারি দলের নেতা-কর্মীদের সন্ত্রাসের কাছে প্রশাসন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে।গত বৃহস্পতিবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে ছাত্রলীগের এক নেতার ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো ও আওয়ামী লীগের সাংসদ গিয়াসউদ্দিনের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাকে গুলি করার হুমকির ঘটনা উল্লেখ করে রফিকুল ইসলাম এ দাবি করেন। বিজ্ঞপ্তি।