সরকারি দলের লোকজন শেয়ারবাজারের টাকা লোপাট করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, শেয়ারবাজার থেকে ৮০-৯০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে এবং এই টাকা সরকারি দলের লোকজনের পকেটে গেছে। আর এ কারণেই শেয়ারবাজারের প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।শেয়ার কেলেঙ্কারির প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সমাবেশে আজহারুল ইসলাম এসব কথা বলেন। জামায়াতের ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ঢাকা মহানগরের সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম প্রমুখ।