সরকারি পর্যায় থেকেই শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশের জনশক্তি রপ্তানি শুরু হবে দুই দেশের সরকারি পর্যায় থেকে। এর ফলে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে অনিয়ম, হয়রানি ও প্রতারণার ঘটনা দূর হবে বলে দুই দেশের সরকার মনে করছে।দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে এ কাজ পরিচালিত হবে। তবে সরকারি নিয়মনীতি মেনে পরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে জনশক্তি রপ্তানি করা যাবে। সমঝোতা স্মারক এবং আনুষঙ্গিক বিষয়ে আলাপ-আলোচনা চূড়ান্ত করার লক্ষ্যে মালয়েশিয়ার আট সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল কাল বুধবার ঢাকায় আসছে।এ ব্যাপারে জানতে চাইলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, প্রথমে সরকারি পর্যায় থেকে জনশক্তি রপ্তানি শুরু হবে। এ জন্য মালয়েশিয়ার প্রতিনিধিদলটির সফরকালে সমঝোতা স্মারক চূড়ান্ত করা হবে। পরে বাংলাদেশের প্রতিনিধিদলের মালয়েশিয়া সফরকালে সেটি সই হবে।সূত্র জানায়, একটি স্বচ্ছ ও আদর্শ প্রক্রিয়া চালু না করে বাংলাদেশ থেকে বেসরকারিভাবে জনশক্তি নিতে রাজি নয় মালয়েশিয়া সরকার। এ জন্য বাংলাদেশ সরকার তাদের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক সই করতে রাজি হয়েছে।