সরকারি পুকুর ভরাট করে গড়া ঘরটি গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর বাজার এলাকার সরকারি পুকুরের একাংশ ভরাট করে নির্মাণ করা ঘরটি গত বৃহস্পতিবার দেখা যায়নি। বুধবার রাতে কে বা কারা এটি ভেঙে সরিয়ে গায়েব করে ফেলেছেন। তবে ভরাট করা ফাঁকা স্থানটিতে আবারও স্থাপনা তৈরি করা হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমি দাপ্তরিক কাজে সুনামগঞ্জ আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পাঠানো প্রতিবেদনটি এখনো পাইনি। তবে আমি খোঁজ নিয়ে জেনেছি, পুকুরের যেটুকু অংশ ভরাট করে ঘর নির্মাণ করা হয়েছিল, সে স্থানটিতে এখন ঘরের অস্তিত্ব নেই।’ বৃহস্পতিবার প্রথম আলোর বিশাল বাংলায় (পৃষ্ঠা-৪) ‘ধরমপাশায় সরকারি পুকুর ভরাট করে ঘর নির্মাণ’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।