সরকারি পুকুর ভরাট করে দখল
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি বাজারে সরকারের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পুকুর ভরাট করে দখল করা হচ্ছে। কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ১৫ দিন ধরে মাটি ফেলে পুকুর ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ভরাট করা পুকুরের উত্তর পাশে টিন দিয়ে একটি স্থাপনাও নির্মাণ করা হয়েছে।সওজ কার্যালয় সূত্র জানায়, পুকুরটি রায়পুর-লক্ষ্মীপুর সড়কের পূর্ব পাশে অবস্থিত। পুকুরের প্রায় ৩০ শতাংশ এলাকার প্রভাবশালী আলী আহামঞ্চদ, মো. কাজলসহ চার ব্যক্তি ভরাট করিয়েছেন। এ অংশের জমির মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানা গেছে।সওজের কর্মকর্তারা কয়েক দিন আগে সরেজমিনে ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। কিন্তু প্রভাবশালীরা তা অমান্য করে ভরাট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপজেলা নাগরিক পরিষদের সভাপতি শেখ নুরুল আনোয়ার জানান, প্রায় ১৫ দিন আগে আলী আহামঞ্চদ সড়কের পাশে হঠাৎ পর্দা ঝুলিয়ে দেন। এরপর ট্রলি দিয়ে মাটি এনে রাত-দিন পুকুরটির ভরাট কাজ শুরু করেন। বর্তমানে পুকুরটির প্রায় অর্ধেক ভরাট করিয়ে ফেলেছেন। স্থানীয় লোকজন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাঁরা।এ ব্যাপারে আলী আহামঞ্চদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আরেক অভিযুক্ত মো. কাজল বলেন, ‘আলী আহামঞ্চদসহ আমরা সওজ বিভাগ থেকে জমিটি ইজারা নিয়েছি। কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।’ তবে ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। সওজ বিভগের রায়পুর উপবিভাগীয় প্রকৌশলী ফয়েজ আহমেদ বলেন, ‘আমাদের মালিকানাধীন পুকুরটি ভরাটের জন্য কাউকে ইজারা দেওয়া হয়নি।