সাংসদ মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানগুলোর অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা ৮ লাখ ৭৬ হাজার ১৩টি। এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৭ লাখ ৭৮ হাজার ৭৩৯ কোটি ৮৫ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার সরকারি দলের সদস্য মুহিবুর রহমানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রীর দেওয়া তথ্যে দেখা গেছে, অডিট আপত্তি থাকা সরকারের ৫৫টি মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে আর্থিক সংশ্লিষ্টতার দিক থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার ৯৯৬ কোটি ১৬ লাখ টাকার অডিট আপত্তি রয়েছে। অপর দিকে সংখ্যার দিক থেকে স্থানীয় সরকার বিভাগে সর্বোচ্চ ১ লাখ ৮২ হাজার ৮৬০টি অডিট অনিষ্পত্তি অবস্থায় রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ হচ্ছে ৫৬ হাজার ২৯২ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।
অর্থমন্ত্রী বলেন, অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির মধ্যে অর্থ বিভাগের ৬ হাজার ৩৪৪টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১৯ হাজার ৯৫৬ কোটি ২৪ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৬৮ হাজার ১৯৪টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১ লাখ ৪৫ হাজার ৯৯৬ কোটি ১৬ লাখ টাকা।
মহিলা ও শিশুবিষয়ক ৩ হাজার ১৯৫টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৮৪৩ কোটি ৩২ লাখ টাকা। মুক্তিযুদ্ধবিষয়ক ২ হাজার ৭৭৭টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১ হাজার ৯৬৬ কোটি ১২ লাখ টাকা। খাদ্য মন্ত্রণালয়ের ৩৩ হাজার ১৭৬টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৮ হাজার ৭৪২ কোটি ৪২ লাখ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ হাজার ৬১টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২ হাজার ৮০২ কোটি ৮৯ লাখ টাকা।
মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগে ১১ হাজার ৬৪৬টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২ হাজার ৫ কোটি ৯৮ লাখ টাকা। গৃহায়ণ ও গণপূর্ত বিভাগে ২১ হাজার ৩১৬টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২৫ হাজার ৭৫৫ কোটি ৯৯ লাখ টাকা। আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগে ২১ হাজার ২৭৪টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১ হাজার ৯৩১ কোটি ২৭ লাখ টাকা। ভূমি সংক্রান্ত ১১ হাজার ৫২টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৯ হাজার ১৭২ কোটি ১১ লাখ টাকা।
নির্বাচন কমিশন ৬৭১টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৭৫০ কোটি ১৪ লাখ টাকা। যুব ও ক্রীড়া ৩ হাজার ৪০৭টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৬২৪ কোটি ২৩ লাখ টাকা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ২২ হাজার ৭২৮টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২৪ হাজার ১১৪ কোটি ৬১ লাখ টাকা। প্রাথমিক ও গণশিক্ষা ২০ হাজার ৫৫৩টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১৩ হাজার ৫৬৪ কোটি ৮০ লাখ টাকা। অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা জনপ্রশাসন বিভাগে ১৫ হাজার ২৫৬টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১০ হাজার ৭৯৭ কোটি ৩ লাখ টাকা।
মুহিত বলেন, অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা শিক্ষা খাতে ৭৪ হাজার ৭৮৭টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২৫ হাজার ৯৯ কোটি ৮ লাখ টাকা। সমাজকল্যাণ বিভাগে ১২ হাজার ৫০০টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২ হাজার ১৯৪ কোটি ১৪ লাখ টাকা। কৃষি খাতে ৫১ হাজার ৬৫৮টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৮ হাজার ৫৪ কোটি ৩৮ লাখ টাকা। স্থানীয় সরকার বিভাগে ১ লাখ ৮২ হাজার ৮৬০টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৫৬ হাজার ২৯২ কোটি ৫১ লাখ টাকা।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ৭ হাজার ৩৫৩টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১২ হাজার ৫৫১ কোটি ৮৭ লাখ টাকা। ডাক ও টেলিযোগাযোগ ২৪ হাজার ৫৩৫টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২২ হাজার ৪০৯ কোটি ৫৩ লাখ টাকা। শিল্প খাতে ১১ হাজার ৪৪৮টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৩০ হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকা।
প্রতিরক্ষা খাতে ২২ হাজার ৫৯৯টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১১ হাজার ৫৬২ কোটি ৪৮ লাখ টাকা। ধর্ম মন্ত্রণালয়ে ২ হাজার ১৪৯টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২৯৮ কোটি ৫৪ লাখ টাকা। রাষ্ট্রপতির কার্যালয় ৫৩টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৩ কোটি ২৩ লাখ টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ৭৩১টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২৯৩ কোটি ৩ লাখ টাকা।
অর্থমন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১ হাজার ৪২৭টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৫২৪ কোটি টাকা। পরিবেশ ও বন ৬৩৩টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১ হাজার ১২৫ কোটি ৯৭ লাখ টাকা। বাস্তবায়ন ও পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ৩১টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৪৬ লাখ টাকা। সুপ্রিম কোর্ট ৩৬টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৯ কোটি ১৪ লাখ টাকা।
মন্ত্রিপরিষদ বিভাগ ৮৮টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১৯ কোটি ৬৩ লাখ টাকা। পানিসম্পদ ১৪ হাজার ৭৬৪টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১৪ হাজার ৯০৯ কোটি ১৪ লাখ টাকা। পররাষ্ট্র ৯ হাজার ৬৮৫টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৫০০ কোটি ৮৭ লাখ টাকা। স্বরাষ্ট্র ২৩ হাজার ৪৩টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২ হাজার কোটি ৮ লাখ টাকা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন ৫ হাজার ৯২টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৬৭ হাজার ১৭৯ কোটি ৮৩ লাখ টাকা। বিদ্যুৎ বিভাগ ১৩ হাজার ৩৬৯টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৪৬ হাজার ৬৬ কোটি ৭৮ লাখ টাকা। নৌপরিবহন ৪ হাজার ১০৭টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২ হাজার ৯৯০ কোটি ৫৮ লাখ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৮ হাজার ১৬০টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৯৯ হাজার ৬১৪ কোটি ৮৯ লাখ টাকা। তথ্যপ্রযুক্তি ৬ হাজার ৬৫০টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১৬৮ কোটি ৫ লাখ টাকা। সংসদ সচিবালয় ২৬০টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২১ কোটি ৬৮ লাখ টাকা। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ৭৩টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৪৫ কোটি ১২ লাখ টাকা।
তিনি বলেন, তথ্য ৩ হাজার ১৪৫টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৫৭২ কোটি ৫৯ লাখ টাকা। পাবলিক সার্ভিস কমিশন ২৮টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৯ কোটি ৭৭ লাখ টাকা। সেতু বিভাগ ১৫৯টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৬৯৬ কোটি ৯৯ লাখ টাকা। সড়ক বিভাগ ১৫ হাজার ১৪৮টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১৮ হাজার ৬১০ কোটি ৫৯ লাখ টাকা। রেলপথ ২১ হাজার ৬৮০টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৩৩ হাজার ৮৭০ কোটি ৫১ লাখ টাকা। পরিকল্পনা ১ হাজার ৬২টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ২৭৯ কোটি ১১ লাখ টাকা।
মুহিত বলেন, সংস্কৃতিবিষয়ক ১ হাজার ৫৪৪টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৯৬ কোটি ২৫ লাখ টাকা। বস্ত্র ও পাট ৪২ হাজার ৬৮টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ১৪ হাজার ২০৯ কোটি ৯৭ লাখ টাকা। বাণিজ্য ২ হাজার ৭০২টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৯৬৯ কোটি ১৫ লাখ টাকা। শ্রম ও কর্মসংস্থান ৪৭০টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৩২৬ কোটি ৯২ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর কার্যালয় ৬৩৮টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৭৭৪ কোটি ১৫ লাখ টাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৫৪ হাজার ৬২১টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৩৪ হাজার ৪৩ কোটি ১ লাখ টাকা। অনিষ্পত্তিকৃত অডিট আপত্তির সংখ্যা দুর্নীতি দমন কমিশন ৩টি এবং ১ কোটি ১৪ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি ৩ হাজার ৪টি এবং ৪৯৯ কোটি ৮২ লাখ টাকা। মোট ৮ লাখ ৭৬ হাজার ১৩টি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৭ লাখ ৭৮ হাজার ৭৩৯ কোটি ৮৫ লাখ টাকা।