সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ সদর উপজেলার কুতুবপুর-উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া ৪২টি শিশুকে ফুলের মালা গলায় পরিয়ে বরণ করে নিয়েছে; পাশাপাশি তাদের হাতে তুলে দিয়েছে খাতা-কলম।শিশুদের উৎসাহ দিতে পঞ্চমবারের মতো গত সোমবার ওই বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এ শিশুবরণ অনুষ্ঠানের আয়োজন করা হলো। নতুনদের বরণ করার পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষ পুরোনো মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করে।বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম জানান, তাঁদের বিদ্যালয়টি পাড়াগাঁয়ে অবস্থিত। এখানকার শিশুরা স্কুলে ভর্তি হতে চায় না। তাদের উৎসাহিত করতে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকেরা মিলে পাঁচ বছর ধরে এই শিশুবরণ অনুষ্ঠান করে আসছেন। বিদ্যালয়ে বর্তমানে ১৮০টি শিশু পড়ালেখা করছে। চলতি বছর বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ৪২টি শিশু ভর্তি হয়েছে। শিশুবরণ অনুষ্ঠান করার পর থেকে বিদ্যালয়ে শিশুদের ভর্তির সংখ্যা বেড়েছে বলে জানান তিনি।শিশুবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঈন উদ্দিন। বক্তব্য দেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, অভিভাবক আবু জাফর, রফিকুল ইসলাম, ওলিউর রহমান, আরিফুর রহমান প্রমুখ।